ভালবাসার কষ্ট

কষ্ট (জুন ২০১১)

Akther Hossain (আকাশ)
  • ২৬
  • 0
  • ২২৫
যে দিন আমি ভালবেসেছিলাম তোমায়
বিন্দু পরিমানও ভালবাসনি আমায় ।
যে দিন তোমার সামনে ধরেছিলাম গোলাপ
মুখটা বাকিয়ে তুমি শোনালে পাষণ্ড সংলাপ ।

যে দিন প্রেম ভিখারী হয়ে গেলাম তোমার দ্বারে
মিথ্যে অপবাদে তাড়িয়েছিলে দূরে ।
যে দিন এসেছিলাম প্রশান্তির পরশ পেতে
তুষের আগুনে তুমি দিয়েছিলে ছেঁকে ।

যে দিন তোমার চুলের খোপায় দিয়েছিলাম ফুল
অকারনেই বুঝলে আমায় ভুল ।
যে দিন ধরে ছিলাম হাত, ভাঙ্গাতে তোমার ভুল
অহংকারে চলে গেলে তুমি যাবে বুজি কুল ।

যে দিন আমার প্রেমের মুকুল ঝড়ছে অনাদরে
সে দিন এসেছো সাজাহানের মমতাজ হয়ে ।
যে দিন আমার জীবন প্রদীব অস্ত যাওয়ার পালা
এসেছো দেখতে তুমি সেই মরন রজ্ঞ খেলা ।

যে দিন ডেকেছিলাম আসনি সে দিন তুমি
এসেছো তখন ভেঙেছে যখন এ জীবন ভুমি ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
KABBO ভাস্কর kobitar porote porote fute utheche nirmom koshter choya.valo lekha.chaliye jan.
তরী আহমেদ ভালবাসা সবসময়ই ভালবাসা/ কষ্টটাকে ভুলে যান, দেখবেন ভালবাসা সবসময়ই ভালবাসা/
F.I. JEWEL N/A যায় বেলা অবেলায় ।[ কবিতা সুন্দর ]
আফসার আহমেদ ভাই ভালবাসা বরাবরই কষ্টের।
Akther Hossain (আকাশ) তৌহিদ উল্লাহ শাকিল @ অনেক ধন্যবাদ আপনাকে
তৌহিদ উল্লাহ শাকিল N/A ভালবাসার কষ্টে ঘেরা কবিতা সেই সাথে না পাওয়ার বেদনা . ভালো হয়েছে .
Md. Akhteruzzaman N/A আপনার কবিতা ভালো লেগেছে| তবে আরও একটু গভীরে যাওয়ার চেষ্টা করুন....
Shahed Hasan Bakul ভালবাসায় কোনো কষ্ট নাই....কবিতা লেখায় মনযুগ দিবেন....ভালো লিখেসেন...

০৯ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ১১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী